Powered By Blogger

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

জাল বোনা

জালবোনা শিখে নিয়েছিলাম ষোড়শী নিকারী কন্যার থেকে
আজ যে সব মাছের খেলা দেখি খালে-বিলে-জলাশয়ে
সব মাছের নামও জানি না---জালের
ফাঁস গলে বেরিয়ে যাওয়া
মাছেদের শরীরে ছত্রাক,শ্যাওলার ঘন স্তর
সাম্য-প্রতি সাম্যতার ঢেউয়ের দিকে ধাবমান মাছেদের ক্লান্তি কত--
সৈকতে আরুঢ় বসে ভাবি

জাল বোনা শিখিয়ে ষোড়শী সেই কন্যা
ঝাউবন পার হয়ে অগ্নি ও সন্ধ্যার মেঘে ডুবে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন