অর্ধেক জীবন;যার জন্যে নিরন্তর প্রস্তুতি ও
নিজেদের ভেবে নিতে হয় অতিকায় গুহা মানবের ছায়ারুপে
আগুন জ্বালিয়ে নিয়ে ঘিরে বসে থাকি শীতার্ত পৌষের গোটা রাত
এবং আমরা নিঃশব্দে বসে থাকি,মানবীর চোখে বিষাদের প্রতিচ্ছায়া
মাথার ওপর নিরপেক্ষ বাদুড়ের ডানা ঝাপটানোর পার্থিব শব্দে
কেঁপে ওঠে বনভূমি
অসুখী শকুন ঘোরে
ঘরের চারপাশের বৃত্ত ভেদ করে কি খুঁজছে
তবে কি এখানে আজ, কাল বা পরশু ধেয়ে আসবে মড়ক ও মারী
পরিপক্ক ফল তোমার মুঠোয়--ব্যর্থ ামার এ হাত ফিরে আসে
ছন্নছাড়া শিরা-উপশিরা ব্যাপী অপমান
আমাদের সাবলীল পরিত্রাণ নেই
ম্লেচ্ছ ডোবা,অনাদেয় তপশিলি ঋণ----
প্রতিহত পথ আমাদের বাড়ীর উঠোন ঘিরে
আমার নিজের আয়নায় কোন চেনামুখ নেই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন