রাতের ভেতর কেঁপে ওঠে ছায়া
আমরা হারিয়ে ফেলি ঘুমের আলস্য,আশা ও করুণা,
হেসে ওঠার সাহস
অদম্য ক্লান্তিতে পথিকেরা রাতের চেয়েও দূরে হেঁটে যায়
শান্ত ও ঊষর পৃথিবীর নৈঃশব্দ,কালপুরুষ,ইস্পাতের দারুশিল্প
ঘোড়ার ক্ষুরের শব্দ দ্রুত পাল্টে দেয় বস্তুজগতের দৃশ্যপট
মৃত্যুর ধাতব শব্দ তারা পৌঁছে দিচ্ছে-সেইসব ঘরে;
যার বাসিন্দারা পাথরের ফেনা খেয়ে বেঁচে থাকে
চাঁদের ভূতুড়ে আলো নেই,ধ্বংসস্তুপে পেঁচা
হেলে পড়া পৃথিবীর ওপর গাছেরা
কেবল কাঁপছে
তবু গাছটি অক্ষত
যথেষ্ট বর্ণনা নেই তাই ছাই ঝরে পড়ে চারপাশে
অসম্ভব তারামন্ডল ছুটছে
ছুটছে উন্মাদ ঘোড়া মৃত্যুর ধাতব শব্দে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন