।।সাত।।
যত্নে জন্মানো এ ফুল কিভাবে ভাসিয়ে দেব তামসীক জলে
খালপারে বসে আছি,নিদ্রামগ্ন।বালুকণা,ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ
এবং জলজ শ্যাওলা আমাকে জানিয়ে দেয় ফুলের আস্লেষ
থেকে মুক্ত এ প্রান্তর আর জগৎ সংসার,জলপোড়া দেহ,
অনুশোচক করোটি,তার অন্তিম গহ্বরে রক্ত,প্রেম,স্নেহ,--
পালাবার পথ বন্ধ।সব রহস্য হারিয়ে এবং অবশেষ
সবাই নেমেছি পথে।শব্দের প্রকৃত বোধে অনায়াসে কেউ
ভাসে বারোমাসি স্রোতে,শূণ্যের অভিবাসনে,পাহাড়ের ঢালে,--
পরিত্রাণের শাবল,দিকচক্রবাল বাস,আপাত সম্পৃক্ত
আমাদের বেঁচে থাকা।দৃঢ়, প্রসারিত হাতে পিশাচিনী ছায়া।
অনধিকার জীবন,তাল সুপারীর বনে পাপীয়সী জ্যোৎস্না
আমার মুখের সাথে মিল খুঁজতে এসেছ?বাগানের হাস্না,
চন্দ্রমল্লিকা,মালতী,রক্তজবার সিঁদুর,অভিশাপ,মায়া
মঙ্গলঘট ভরেছে আর আমাদের হাতে ধ্বংসবীজ,রক্ত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন