ঋতুর ওপারে এক জন্মবারে----যা কিছু আমার চারপাশে ছিলঃ
পাহাড়ে ঝোলানো সরু সেতু
জলার কচুরিপানা
উঁচু ঘাসের জঙ্গল
নীল জলাশয়
বিজন মন্দির
দেবতা ও কুয়াশার দেবী
প্রতিপদের জ্যোৎস্নার নীল আলো
নিঃশ্বাসের বিষে জ্বলে গেল
পোড়া সেই শক্ত মাটি
আবার বৃষ্টির জলে ভেসে গেল।
কবি ডুবে গেল।কবি ভাসছে,সমূহ স্রোতে।
পাহাড়ে ঝোলানো সরু সেতু
জলার কচুরিপানা
উঁচু ঘাসের জঙ্গল
নীল জলাশয়
বিজন মন্দির
দেবতা ও কুয়াশার দেবী
প্রতিপদের জ্যোৎস্নার নীল আলো
নিঃশ্বাসের বিষে জ্বলে গেল
পোড়া সেই শক্ত মাটি
আবার বৃষ্টির জলে ভেসে গেল।
কবি ডুবে গেল।কবি ভাসছে,সমূহ স্রোতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন