একদিন ছুঁয়েছিল গানের গভীর থেকে উঠে,
শুক্ল মহিমার রাত---স্পষ্ট স্বরে অবিমৃশ্য ঝড়
প্রসারিত দুই হাতে জলময় আঘাত।নিমগ্ন
রক্তনদী,জেগে ওঠে প্রার্থনার ত্রোস্ত,চতুর্বেদ।
ছত্রখান দুই চোখে গলিত শরীর।মজ্জা মেদ
ভাসে বারোমাসি স্রোতে।ঠিক মৃত্যুর আগের লগ্ন
এসে গেলে উড়ে যায় স্থিরতা,সংসার,পাতা,খড়।
জ্যোৎস্নাময়ী সিঁথি ছেড়ে আমি কি শূণ্যের অধিবাসী,
দূরাতীত মেরুপ্রান্তে?স্ফীত মাটির আড়ালে ঘাস।
সাঁকোর তলায় খড় ভাসছে,ঐ খড় প্রবাহিত
পূর্ব বা পশ্চিম পাড়ে,কোন কৃষকের সমুস্থিত
শীতার্ত দুঃখের সঙ্গী।দু'তীরে যাদের বসবাস,--
দেখো,কত দীন,কত মলিন তাদের চলা,হাসি?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন