Powered By Blogger

সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪

শূণ্য ছায়াচিত্র

হরিতকি মাঠ,জামের বনের ছেলেবেলা

ঝলকে ঝলকে উঠে আসে রক্তপথ বেয়ে
উড়ে যায় সব রঙিন পালক

অনেক পাঁকের নীচে আধপোড়া খড় ও বালির স্তর
ঠেলে ঠেলে আগুনে শরীর দেখে তারাখসা
অচেতন গ্রামের ভেতর দীর্ঘাকার প্রভা

তার বৃত্তপথ থেকে দূরতম শূণ্যে ছায়াচিত্র
জ্বলতে জ্বলতে পৃথিবীর কাছাকাছি ছাইভস্ম
উড়ে এসে গায়ে পড়ে
ওখানে দিন ও রাত নেই,শুধু জমে থাকা

যারা পরে এসেছিল,দেখেছে আমূল মূর্তি
কাঁধে বৈঠা,বাঁকানো দু'হাত
পুড়ে গেছে সর্বাঙ্গ,দাঁড়িয়ে আছে তবু
জ্বলন্ত সূর্যের দিকে মুখ
পায়ের তলায় পৃথিবী কাঁপছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন