পূরাণো গাছের গুঁড়ি ঘূণে ধরা,শেকড়ে শেকড়ে
জ্বরা,পাথর সময়ে মনে হয়েছিল,'জলাধারে
এই সব ঋণ,দেনা আদি সময়ের রক্তস্রোত
বিশালাক্ষী অন্ধকারে অনায়াসে তুলে নেব বুকে।'
রক্তক্ষরণের দিন সমাগত।অন্তঃস্থল জুড়ে
কালো মেঘে এসেছিল বাষ্পভার,এই খালপারে
দেখো,পড়ে ছিল এই শুক্ল মহিমার রাত।
প্রাচীণ ঝর্ণার ধারে শুয়ে আছি,ঘুমহীন চোখ,
নিজের ছায়ার মধ্যে বসে দীর্ঘ অপেক্ষার ফাঁদ।
জল কাছে ডাকে,রক্ত,---তার দাবী উষ্ণতা।মানি নি
শরীরের পিছুটান।বিশ্বাসের সমারোহ থেকে
তুলে এনেছি করবী।চেনা আয়নায় ভাঙা মুখ,---
ঝরে পড়ে ধূলিকণা,বাষ্প।সামনে গভীর খাদ।
শীতে কাঁপছি ভীষণ,খোঁজো,খড়-কুটোর জ্বালানী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন