বিপন্ন মাঠের প্রজাপতি ধরে আছ সমারোহে
সবুজ রঙ,হলুদের,নীলের পেছনবেলা।গাছ
দেয়ালে বাঁকানো বট,সমকালীন ঝুরির মধ্যে
মিশে আছে মহাকাল।অন্তরালে সাজানো জীবন।
চারিদিকে শুধু জল,কবিতায়,সঙ্গীতে,আবহে,
নাচের মুদ্রায়,---সুখময় কাছিম,হাঙর ও মাছ
জাল বেয়ে উঠে আসে।ভূর্জলিপির দুর্বেধ্যে
পুঁথি,পূরাণ ও পাঁজি--বাঁচবার মৌল রসায়নে
শিখেছি বুনন,--- জাল ও নৌকা নির্মাণ।ভেসে যাবে
বাস্তব নদীর তীর ছুঁয়ে ছূঁয়ে,জলে মুখ দেখে,
ছত্রাক ও শ্যাওলার স্তরে বৈঠা টেনে,প্রাণপনে?
পরার্থ জলের কাছে ধাত্রীবিদ্যা,তারা ও আগুনে
সেঁতুবিদ্যা,ভূ-খনন আর বাতাসের কাছে শিখে নেবে
গতির সমীকরণ;ঘুম নেমে আসে দুই চোখে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন