Powered By Blogger

শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪

আয়ু,বার্ধক্য,যৌবন,প্রেম,কিংবদন্তি

আজ ভাবি ভুল ছিল এত মুখোমুখি বসে থাকা,
একেকদিন ঝড়ের রাতে খোলাছাদে বৃষ্টি মেখেছিলাম শরীরে
তা কি ভুল ছিল?গন্ধর্ব বিশ্বাসে মুছে নিয়েছি শরীর
শতভূজ,বহুকুন্ডে শুয়ে আছে,অনার্য পৃথিবী,নারী তুমি কোন দিকে চেয়ে আছ?

তোমাদের পরিত্যক্ত ফলের বাগান,সমাধিপ্রস্তরে
আগুন জ্বলার আগে বুঝে নিই মাটির প্রবাহ,ঘাস,
দৃষ্টিশ্রুতিহীন পথিক হাঁটছে---রোমকূপে জ্বলে বসেছে পাতালগান।

আর আমার বুকের মধ্যে জমেছে আগুনভরা জল,
এসো,ঝাঁপ দাও,সর্বনাশ পেছনে উড়িয়ে।

লেখো,লিখে রাখো আয়ু,বার্ধক্য,যৌবন,প্রেম,কিংবদন্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন