''আত্ম-চেতনার চর্চ্চাই কবিতা''
আঁধার,নিকষ অন্ধকার নামছে রাতের বুক জুড়ে।
'এখন সময় কত'---বলে উপহাস করে উড়ে গেল রাতের পাখিরা।
যারা ডানা মেলতে পারে না,উড়ে যেতে শূণ্যের কেন্দ্রের কাছাকাছি
অথচ ওড়ার সাধ তাদেরই সব থেকে বেশী।
আমরা বসেছি খোলা মাঠে।ওপরে নিঃসঙ্গ চাঁদ জ্বলছে।আঙুলে
আঙুল জড়িয়ে।'জীবন কবিতা নয়'---
বস্তুবাচক বয়স আর সময়ের গাছপাথর খেয়েছে চষাক্ষেত,খড়,
গরুগুলো অভূক্ত।প্রতিবেশীর উঁচু ঘর থেকে নামছে স্বাচ্ছন্দ্য,
আমার উঠোন ভরে আছে পরিত্যক্ত সাপের খোলসে।
যে দিকে তাকাই পথশ্রম।উত্তর-দক্ষিণে
বিরান প্রান্তর।দশ আঙুলের সুতোয় ক্ষয়িষ্ণু শব্দচাষী,
ফিরে গিয়েছিল জলার ধারের পথ দিয়ে।শতাব্দীর মহাবট স্বাক্ষী
মাঝরাত ছুঁয়ে গেছে কবির তৃষ্ণার্ত ঠোঁট।
স্পর্শটুকু ধরে রাখতে চোখের মণি জল টলমল,ভরা পুষ্করিণী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন