আগুনের সর্বস্বতা জ্বলে যাচ্ছে,কাঠে
দুঃখ কি পুড়ছে শেকড়বাকড় সমেত গাছেরা
আত্মাহুতি দিয়ে প্রশ্ন করে আজ এই ষাটতম জন্মদিনে
আমি দশদিক দায়হীন তাকিয়ে দেখছি সব নদী স্থির হয়ে আছে
ধ্বনিপ্রতিধ্বনিময় ছায়া,চোখের পাতার স্মৃতি মিশে যায় ধুনুচির অন্ধকারে
আরতির ধোঁয়া,গ্রামের সীমানা ঘেঁষে কেঁপে উঠছে উপুড়করা প্রদীপের দুঃখ
ভুল পথ আজ অভিশাপ দেয় জন্মহীন মহাশূণ্য পরিভ্রমণের
মাথা পেতে অভিশাপ নিই,--পাথরের,লোহার,কাঠের
লোহা এসে বিধঁছে পাথরে,জলপোড়া নারীদেহ
প্রকৃত শরীর নিয়ে উঠে আসে চরে
বলে,শুভ জন্মদিন,বুড়ো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন