Powered By Blogger

রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪

অস্থিঘর

শূণ্যের ভেতর যেতে যেতে
কখন আকাশ পার হয়ে গেলাম,বুঝি নি

যখন মাঠের শেষে এক অস্থিঘর
চারপাশে স্তুপীকৃত হাত,পা ও করোটি
শূণ্য চোখের কোটর

ছেঁড়া চটি,লুঙ্গি ও কাঁচুলি দেখে বোঝা যায় নারী ও পুরুষ

এবং আশ্চর্য্যজনক ভাবে সত্যি যে এরাও একদিন বেঁচে ছিল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন