ক্ষতের ওপর চাপা দিয়েছিলে একতাক দূর্বাঘাস
নদীর এ পারে ঘুমহীন রাত কেটেছিল
সকাল বেলায় উঠে দেখি নদী নেই,সমতল ভূমি
যাও,অধিকার করে নাও সমস্ত রজনীগন্ধা
খুব মাঝরাতের প্রহরে
আমার দু'চোখ দিয়ে ছুটেছে উন্মাদ অশ্ব
ভাবো,পেয়ে যাবে সহজ জীবন
গলানো ধাতুর নীচে হৃৎপিন্ড,হেমন্ত রৌদ্র ছুঁয়ে যায় বর্তুলাকার পৃথিবী
আমার প্রেমিকা নেই দেবী,তুমি অগভীর ঘুম থেকে খোলা মাঠে এসে দাঁড়িয়েছ
মুঠোভর্তি মাটির আঘ্রাণ নাও
আমি এইরকম ভুল করে পৃথিবীর সীমানা ছাড়িয়ে যেতে চেয়েছিলাম;পাথরখন্ড
পথে পথে সরীসৃপ,একলা সূর্যাস্ত,তীর্থযাত্রী,ভাঙাবাক্স
বৃষ্টিপাতের ভেতর শুয়ে থাকা শব,ডোমের চিৎকার
পায়ে যাত্রাক্ষত নিয়ে ফিরে এসেছি,আমার ক্ষতে
দূর্বাঘাস চেপে ধরো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন