উদ্ভিদের সবুজ রঙ মিথ্যে মেখে নিয়ে ওই চোখে
বলেছিলে,'ভালোবাসি।'কিশোর বেলার একাকিনী
পাথরপ্রকীর্ণ দুঃখ নেমে আসে পাহাড়ের ঢালে।
স্নেহরঙিন আমার চোখে অন্য পৃথিবীর ছায়া।
প্রবাহ্মান দিগন্ত,--শকুনের রক্তমাখা মুখে
এ জীবন কেটে গেল।স্বাধীনতা চাও,কতখানি?
মানুষেরা আজ বন্দী হয়ে আছে দেয়ালে দেয়ালে।
উৎকীর্ণ চিৎকার---আমি দুই হাতে কান ভেঁপে ধরি,
ভেবে দেখো,একে,ওকে অনায়াস ভঙ্গিতে এড়িয়ে
জলের অবাধ স্রোতে কতবার,কত জ্যোৎস্নারাত
অকাতর ভাসিয়েছি অবসিত যৌবনের মায়া।
অমিত সম্ভাবনার ধূলোওড়া শহরের বাড়ি,
তার বাগান,ফোয়ারা,পানশালা দু'পায়ে গুঁড়িয়ে
আজ পড়ন্ত বেলায় খুঁজে নিয়েছ নির্ভার হাত?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন