Powered By Blogger

সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪

মিথ্যের সহজ স্রোত

বৈশাখের প্রশিক্ষিত ঝড় থেমে গেল দ্রুত কিন্তু তার অন্যায় তান্ডব
মিলনী সংরাগে আমাদের ভালোবাসা আজো লেগে আছে বুক জুড়ে
মেঘাচ্ছন্ন দিন
সমুদ্রের বালিকা রঙ
সুষমিত দেহ----ধূপের মতোন উড়ে গেছে
উত্তরের ভীরু শীত পাখি

আকাশের মেঘাচ্ছন্ন পটভূমি
আর পদতলে লেগে আছে চিহ্ন,প্রচন্ড ঝড়ের
জলে ভাসছে,পৃথিবী

স্রোতঃপ্লাবী মন,যাবার সময়ে বলেছিলে,
'ঘুমাও,ঘুমিয়ে থাকো,শীতঘুম কেটে যাক,
ফেরার সময় হলে ডেকে নেবো।'

আমি ঘুমোই নি,জেগে আছি,---
মৃত্যু নেই,মৃত্যু নেই---বলে করতল ভরে তুলে আনি হাহাকার
আত্মমগ্ন তোমার দু'হাত জুড়ে নবজন্মের উৎসব
চোখে জলের গভীর প্রহেলিকা

আজ এই খোলা পৃথিবীতে গভীর বিস্ময়ে দেখিঃ
ঝড়ের মুহূর্তে বলা কথাগুলো নিমিষেই মিথ্যের সহজ স্রোতে মিশে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন