Powered By Blogger

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪

সাপের ফণা

তোমার দুধের গ্লাসে রক্ত।তরকারির বাটিতে,---
বাটি কই,ওটা তো করোটি।
মেলে আছে সাদা আত্মা---ভাতের থালার পাশে।
শ্মশান ভূমির মাঝখানে চিতা,তার ওপর শোয়ানো শব
তারও ওপর খাবারের আয়োজন,
নীচে,পাথুরে চত্ত্বর।

মাঝরাত পার হয়ে আসে ক্ষীণ পতঙ্গ ও কীট
মুখে রত্নশর,লালামাখা ঠোঁটে চিতার তলায় খোঁজে নীল মণি।
গহ্বরের পর গহ্বর ছাড়িয়ে
অরুন্ধতী আর স্বাতী নক্ষত্রের উর্ধ্বতনে উঠে
মানুষ হবার যজ্ঞে।

হাড়ে-হাড়ে সংঘর্ষ,বাতাসে পাপবোধ,ব্রতকথা,
নিঃশ্বাসে নিঃশ্বাসে সৌরবল।
শূণ্যে ফেটে গেছে আদর,আকাশজ্যোতি
কালরাত্রি দেহে কেবল খালের ধারে জেগে আছে সাপের ফণারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন