Powered By Blogger

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪

সনেটের সাথে সারারাত

কাল সনেটের সাথে শুয়েছিলাম,ভোর অবধি,__
তার অনাঘ্রাত যোনী,চাঁদের মতোন গোল স্তন,
দুধের সরের রঙা উন্মুক্ত পেট ও নাভী,উরু
নিমাঙ্গে ঘাসের বন---পিচ্ছিল সুড়ঙ্গে সারারাত
স্থির ছবিতে নিসর্গ দৃশ্যমানতার পূর্ণ গতি
শরীরে শরীর ঘষে জ্বেলেছিলে অনঙ্গ আগুন
স্বচ্ছ,তরল ও নগ্ন---সারারাত বেজেছে ডম্বুরু

কত দেনা হয়েছিল,হিসেব রাখি নি ,কতদূর
যেতে হবে আমাদের,পায়ের অসুখে বাসা বাঁধে
জীর্ণক্ষত,দীর্ঘস্নেহ---অনেকদিনের দায়হীন
শরীরের স্রোতের টান,বাধভাঙা অবাধ প্রপাত
দাঁড়ানো মিথুনমুর্তি-পরাভব বুকের ওপর
দূর অভিবাসী গ্রামে হাঁটছে যুবক,লাঙল কাঁধে
পায়ে পায়ে উঠে আসি শূণ্যতায়,শূণ্যতাবিহীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন