বালতির জলে অপর্যাপ্ত স্নান
শীতের সকালে গেয়ে যাচ্ছ দৃশ্যজগতের গান
আলো-অন্ধকার স্নান ঘরে
সাবানের ফেনা,খসে পড়ে তোয়ালে,কাঁচুলি
উঠোনের রোদে মুঠো খুলে দেখি
কররেখা ভরে নিষ্ফলতা
জলের ওপর বাস ছিল
নিবিড়ের সজলতা ভেঙে দু'হাতে তুলেছি আলো,প্রণত বিশ্বাস
আত্মাভিমানে বাড়িয়ে দিই নি বুকের চরাচর
আজ মনে হল সময় হয়েছে বীজ ছড়ানোর
আমি পৃথিবীর কাছে একমুঠো আড়াল চেয়েছিলাম
শীতের সকালে গেয়ে যাচ্ছ দৃশ্যজগতের গান
আলো-অন্ধকার স্নান ঘরে
সাবানের ফেনা,খসে পড়ে তোয়ালে,কাঁচুলি
উঠোনের রোদে মুঠো খুলে দেখি
কররেখা ভরে নিষ্ফলতা
জলের ওপর বাস ছিল
নিবিড়ের সজলতা ভেঙে দু'হাতে তুলেছি আলো,প্রণত বিশ্বাস
আত্মাভিমানে বাড়িয়ে দিই নি বুকের চরাচর
আজ মনে হল সময় হয়েছে বীজ ছড়ানোর
আমি পৃথিবীর কাছে একমুঠো আড়াল চেয়েছিলাম

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন