।।ছাব্বিশ।।
মৃত মানুষের চোখে আমি দেখেছি শিখর থেকে
আরেক শিখরে লাফ দেবার মুহূর্তে চন্দ্রাহত
কবি কেমন নিঃসীমে ডুবে গেল।ধ্বংসের অতলে
প্রহরে প্রহরে প্রশ্নঃনিষ্ঠাবান কবি ধ্বংসবীজে
শেকড়েবাকড়ে বেঁচে থাকা?উজান নদীর দিকে
নটেশাক,বুনোওল---পায়ের তলায় যাত্রাক্ষত
নিরামিষাশীর মুখ ডুবে গিয়েছে উৎসের জলে।
অগ্নিমান গাছ,পাতা যতটুকু শব্দ ও সন্ত্রাস
গত এক শতাব্দীতে ছড়িয়ে দিয়েছে,পৃথিবীতে
ব্যভিচার,পাপ,হিংসা--কে বাঁচতে পেরেছিল,কবি?
ফিরে যাবে এই ভেবে প্রবল বর্ষণে ভিজে ভিজে
গিরিখাত,পথশ্রম?সমারোহ শব্দের বিন্ন্যাস
বুনন ও গাঁথুনিতে ফাঁক নেই,সমুদ্র সৈকতে
মশাল জ্বেলেছি,দেখো,কাঁপে আলেয়ার প্রতিচ্ছবি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন