Powered By Blogger

বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪

স্বপ্নের ভেলা

সকাল দুপুর সন্ধ্যা অলকানন্দা নদীর তীরে
অসুখী মেয়েটি ভাঙা ঠোঁটে রজনীকান্ত,রবীন্দ্র,
অতুল প্রসাদ গায়।আমি মুগ্ধ হয়ে শুনি সেই
সুর,সেই গান আর কখনো কখনো উঠে আসে
সব হারানোর ঘাট থেকে।দেখিঃচোখের কিনারে
জল চিকচিক করে,তার চুলের ভেতর সান্দ্র
মেঘের অবাধ আনাগোনা,হাতে মুঠো ভর্তি ঢেউ।

পায়ে ঘাসের ঘুঙুর;চারপাশ কালো করে ঝরে
নির্জনতার সন্ত্রাস।প্রবাসী নৌকার সারি,জলে
অমোঘ মাটির থেকে কয়েকটি নিরিবিলি শিলা
ছুঁড়ে ফেলে জলে যেন বেদনাগুলো না ভেসে
ডুবে যায়।স্বপ্ন ছিল,উড়ে যাবে দূর-দূরান্তরে
চোখে স্বপ্ন ছিল ভেসে যাবে টিলা,পাহাড়ের ঢালে,
নদীর অবাধ স্রোতে ভাসে সমস্ত স্বপ্নের ভেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন