Powered By Blogger

শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪

উর্ধ্বগ্রীব,কাতর প্রেমিক

পুড়ছে স্বপ্নের তাবু
তার ধোঁয়া এসে লাগছে চোখের কোণে
স্বপ্নশেষ;সব উর্ধ্বশিখা উঠে যায় আকাশের দিকে
উর্ধ্বগ্রীব,কাতর প্রেমিক আমি---
হৃদয়রহিত অন্ধকার চারপাশে,শুয়ে আছি
টিলার ওপরে,রাত শেষ---

প্রতিপলে অভিমান,মাঝখানে এসে দাঁড়িয়েছে অমোঘ নিয়তি
সহজ স্রোতের বিপরীতে
তুমি কতদূরে যাবে কীর্তিনাশিনী,মানবী
ভ্রুক্ষেপহীন শরীরে জ্বেলেছিলে আত্মমগ্ন বালির প্রদীপ
খরার অগ্নিতে ঠোঁট জ্বলছিল
বৃষ্টি দিয়েছিলে,আষাঢ়ের প্রবল বর্ষণ
বৃষ্টির চাঁদরে মুড়ে নিয়েছিলাম শরীর,আমাদের
সমর্পন শেষ হয়ে গেলে ছায়া ছুঁয়ে সরে গেলে ভ্রুষ্ট রাতে
আমি করতল পেতে ধরেছি রক্তপাথর,শ্লেষ

তার কিছু ভাগ নাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন