সারাদিন মগ্ন অবকাশে পরিচিত বাগান,চড়ুই
স্বপ্নের নিভৃতে স্থলপদ্ম কেবল নিপূণ বিন্যাসের,---
অন্ধকার সিঁড়ির বিষাদে বোবা মাকড়সা জাল বোনে
দেখিঃদুপুরের হলুদ বেলায় মালতী ফুলের প্রীত অনুচ্ছ্বাস।
এমন অরক্ত দিনে তুমি ঘরের জানালা বন্ধ করে বসে আছ?
ঘরের ভেতর আলো নেই।বাইরে স্থলপদ্মের দীপ্তি।
করোটির শ্বাসভূক বইগুলো ঘরের মেঝেতে পড়ে আছে।
একদিন এই বইগুলো স্থবির,নির্বোধ কোলাহলে আলো জ্বেলেছিল।
এখন সময় পতনের।
মনে আছে,জীর্ণ পুঁথি হাতে এক ভিক্ষু এসেছিল গ্রামের মেলায়,
তার নাম জিজ্ঞেস করিনি।
কি ছিল পুঁথিতে?গোলাপগাঁথা,রঙিন কল্পচিত্র শেকড়ের আদিপ্রাণ?
বিরুদ্ধ বাতাসে ভেসে আসে ভাসানের গান,বাজছে বিসর্জনের ঢাক।
উত্তরাধূনিক বিবর্তনে চাঁপা পড়ে গ্যাছে নির্মাণের ইতিহাস।
আমাদের সন্তানেরা জিজ্ঞেস করবে,'নীলিমার আলো কই গেছে?'
ছিল কোনদিন?
প্রিয় মিথ্যেগুলো সমূহ স্রোতের টানে ভাসতে ভাসতে সমুদ্রের জলে মিশে যাচ্ছে।
আর অলীক বিশ্বাসে জেগে উঠে দেখিঃ
ছাতিম গাছের নীচে দ্বিতীয় নির্মাণে শব্দভূক কবি স্বপ্ন দেখে,সম্ভাবনাহীন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন