Powered By Blogger

সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪

পবিত্র দুধের গন্ধ

পাখির কংকাল পড়ে আছে জলার ধারে,--
যারা দেখেছিল তুলে এনেছে রঙের ছাপচিত্রে
আগুনের নদী থেকে চুন-লবণের খাদ,---পৃথিবীর কিনার অবধি
পাখির পালকে ভরা
গাছের পাতায় মৃত পশুদের লোম
ডাল থেকে ঝুলছে চামড়া

শরীরে ছত্রাক,শূণ্য চোখের কোটর
পথে নেমেছে মানুষ---গাছে গাছে মৃত্যুফুল
এই মৃত্যু লেখা ঝাউগাছে,সৈকতে,সূর্যাস্তে
শুধু কুমারীর বুক জুড়ে পবিত্র দুধের গন্ধ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন