চোখে উড়ে এসেছিল বালি---
লোনাজল মিশছে বাতাসে
একদিকে পৃথিবী,আরেক দিকে আমরা হাঁটছিলাম
পাপ-পূণ্যের গোপন অন্ধি-সন্ধি আপাতত পড়ে থাক
আমাদের দুঃখ,শ্রম,প্রেম,ঈর্ষা বা ভাবাগ্লুপতা
কোনটাই দীর্ঘস্থায়ী নয়
পাহাড়ের ওপর সূর্যাস্ত দেখো,সেখানে আগুনে হাহাকার
কবিদের জীবন যাযাবরের
ঈর্ষার ছুরিতে বুক চিরে দেখো
রক্ত নেই---শব্দের কল্লোল স্রোত
বিরহের আগুন জ্বালিয়ে দেখো
পুড়বে না,শুধু ছুঁয়ে যাবে তাপ,একটু উষ্ণতা
কি প্রত্যাশা কবিদের কাছে
অন্বেষণ আলোর ভেতরে নয়,অন্ধকারে
জ্যোৎস্নার আলোতে উন্মুখর নদী ভেসে যায়,সমর্পণ সমুদ্রের দিকে
বোধ ও শব্দের দিকে কেবল কবির সমর্পণ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন