Powered By Blogger

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

পার ভাঙা নদী

সবুজ ঘাসের চাঁপ লেগে আছে ঠোঁটের কোণায়
মাটির ওপর মুখ---সবুজের অবাধ স্মৃতির উত্থাপন কেবল উদ্ভিদে
বিলীয়মান মাটির মধ্যে শ্যাওলা,ব্যাঙের ছাতা
সপ্তর্ষির দিকে উড়ে যায় স্বপ্ন,গৃহপালিতের

স্তব্ধ আকাশের নীচে শূণ্য চরাচর,বালির শহর
কোথায়,কিভাবে ভাঙে জানতে চেয়েছ
স্রোতের ভেতর দাবদাহ---নৌকা ও নদীর সংঘাতে সংঘাতে
দেখো,সাঁকোগুলো অটুট দাঁড়িয়ে আছে

ভাঙছে,কেবল নদীর পাড়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন