গোধূলি পাগল নারী হাঁটছে,নদীর তীর ধরে।
পেছনে পেছনে রাত ভাসে অর্গলহীন আনন্দে
সূবর্ণ আলোর ছটা,মৃত্যুর অধিক তৃষ্ণা,ডোবে
তমসা নদীর জলে।'কবিতা বোঝে না,নারী তবে
অন্ধকার কররেখা থেকে তুলে আনে গান,ছন্দে
ভাসে,ভেসে যেতে চায় রক্তধারা,সমস্ত শরীরে,--
প্লাবন,আলোভাসান--সমর্পণ সমুদ্রের দিকে।
রাত্রির জঠরে ফোটে ক্লান্ত স্বপ্ন,গানের প্রহরে
লবণ ও ঘাস,জল পঞ্চাশমারির ঢেউ,স্রোত,
নৌকা,চর,কাঁশবন,জেগে ওঠে জেলেপল্লী,বুকে
জরাজটিল জীবন।পায়ে ঝুরি,অজস্র শেকড়ে,
রক্তাক্ষর পথে পথে ভাঙা শকট,অর্ণবপোত।
বন্দরে বন্দরে ভীড়,উৎকট জাহাজ,চিনি,মদ
এবং তামাকের গুঁড়া,মিহি বাতাসে মেরুবিচ্ছেদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন