মাত্রাবৃত্ত ভালোবাসা ও অমিত্রাক্ষর প্রেম ছেড়ে
পয়ারের স্নেহদাগ মুছে ঘুমন্ত অস্ত্রের গান
শেষ পর্য্যন্ত কোথায় এসে দাঁড়িয়েছি?ধ্বংমাঠ,
ধোঁয়াপাহাড়,অগ্নিস্ফুলিঙ্গ--বারবার নেচে ওঠে।
দ্রুতমুকুরের ছায়া কাঁপে শালকী নদীর তীরে
গতায়ু পাপ ও দুঃখ ছেড়ে যেতে চেয়েছি অম্লান,
আত্মার ভেতর ভাপ ওঠে চিতার কালচে কাঠে।
আমার কবিতাগুলো ঝড় ও জলের আঁচে লেখা
বিন্যাসিত অক্ষরের ক্রমে পরিস্ফুট দৃশ্যমান--
পাঠযোগ্য কি-না পড়ে,দেখো।দুঃখস্নান শেষ হলে
বাতাসে উড়ছে হাঁস তার ডানায়-পাখায়-পিঠে
আধভাঙা সোনারোদ,চোখে দূরান্তের ছবি আঁকা।
পাপনদীর এ জলে ভাসে যত কবিতা ও গান
কিছুটা কুড়িয়ে নাও নীলাম্বরী শাড়ির আঁচলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন