জলময় আঘাতে আঘাতে পিঠে রক্তজবার মতোন দুর্গলিত ক্ষত
দেখো অবশেষে তবু পাপের অভ্যাসে আমাদের অস্পষ্ট দু'হাত
মৃত্যুর মুহূর্তে ভিন্নতায় ডুবন্ত পাথর খোঁজে
জীবনের এত গতি অথচ শরীর ভরে আসে রক্তাপ্লতা,পাথরপ্রকীর্ণ দুঃখ
শরীরের প্রতি রোমকুপে জমে ওঠে লোহা,সীসা,গন্ধক,আঁকরচূর্ণ
শুকরশব্দে পৃথিবী কম্পমান,রাত্রির অব্যবহিত সময়ের পরে
শুকরেরা নিয়ে আসে মদ,মাংস,মধূ,দুধের বোতল
বালতির জলে অপর্যাপ্ত স্নান এবং পরধর্মময় সূর্য
ছিঁড়ে ফেলে জন্ম ও মৃত্যুর আপাত পার্থক্য
স্ব-শিক্ষিত বেশ্যাদের প্রতি পক্ষপাতিত্ব ছিল না
আত্ম-পরান্মুখ পৃথিবীতে এই শব্দের আধিক্যে
আজ দেখি পথ,নগর,প্রান্তর সব প্রদোষের অন্ধকারে নিমজ্জিত
প্রবল বর্ষণে ফুঁসে উঠছে সমুদ্র,তলদেশে আগ্নেয়গিরির বিস্ফোরণ
তারপর ধোঁয়া ও ধোঁয়ার মেঘে ঢাকা অপরিণত আকাশ
আর ক্ষতে শুকরের ঘোঁৎ ঘোঁৎ শ্বাসে জ্বলে ওঠে গাছের পাতারা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন