Powered By Blogger

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

জোনাকীর দৃষ্টি

প্রতিপদের চাঁদের আলো শুয়ে আছে নিকষ রাত্রির ঘাটে
জোড়া তালগাছ শেকড় নামিয়ে জলে সূচিপথ খোঁজে
সহজ জলের ব্যুহমুখ থেকে চেয়ে দেখো,
এই স্থবির আহত কাল বুকে পথের ওপর পড়ে আছে

ঘুর্ণ্যমান বিপণি বিতান,পাথরের শিল্প,ফোয়ারা,বাগান
স্বপ্নের চেয়েও মিথ্যে---অসাড় দিনের মুখোমুখি কথামালা
সেই সন্ধ্যাজালে কাঁকরবিছানো পথ থেকে আমার হাতের
নির্ভার আঙুল এলোচুল তুলে দিয়েছিল প্রচ্ছদপট কপালে

মতিচ্ছন্ন তোমার মুখের পাশে আজো লেগে আছে গো-ধূলির ছায়া
প্রবাহদূয়ার খুলে প্রতিকোষে আলো জ্বেলে গেয়েছি পাতালগান

যদি মুছে যায় শূণ্যতা,---এখনো পাথরের গায়ে ছাইভষ্ম
জলের ভেতর পথ করে এতদূর চলে এসেছি,এবার

জোনাকীর দৃষ্টিতে তাকাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন