Powered By Blogger

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪

অন্তহীন বিমুখতা

শান্ত হয়ে চলে যাব,এত সুবোধ ছিলাম না-কি?
ভাত দিবি,জল দিবি,কোড়া পাখার বাতাস দিবি,
দোক্তা দিয়ে পান দিবি,হাড়ের মশাল জ্বেলে পথ
দেখা ও আবাগী,বেটি--জন্ম দিয়েছিস ক্যান,বল
খরায় পুড়েছে মাঠ,ঘরে চাল বাড়ন্ত,শালকী,--
শালকীতে জল নেই,খরা রাক্ষুসী আর কি খাবি
সে বার হালের গরু,এবার হাঁসুলী,বিছা,নথ

স্মৃতি শুধু ইতিহাসে,অরুন্তুদ ভাগ্যবিপর্য্যয়ে
অস্তীতির ঘট ভেঙে শরীরের কোষে আলো জ্বেলে
অন্ধকারে পথ খোঁজা,প্রতিধ্বনিবিহীন শূণ্যতা
সেটাও কি মুছে যাবে কালো করে যমুনার জল
ইতিহাসও এগিয়ে যায়,স্থির সময়ে ও অসময়ে
শুধু ঘাসের জঙ্গলে প্রতি পথের চলাচলে
আমাদের পড়ে থাকা এই অন্তহীন বিমুখতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন