বিনিদ্র বন্দরে ভেড়ে নৌকা,অতঃপর মোহনায়া মোহনায় যাযাবর বৃত্তি....
রাতের কুয়াশা ঢেকে ফেলে সমস্ত ফেরার পথ আর আমাদের হাসিমুখ ঘরে ফেরে
দেখি সন্তানেরা সাঁতার কাটছে অফুরন্ত জ্যোৎস্নার আলোতে
সন্তানের চোখে জেনে নেইঃবজ্র প্রত্যুত্তর বুকে আকাঙ্খাময় প্রতীক্ষা
ছায়াময় মরুবৃত্ত;পাথর পথের চিহ্নে আমার বুকের হাড় বিছানো রয়েছে
শতাব্দীর পর শতাব্দীর দম শেষ হয়ে যাওয়া ঘড়ির মতো কষ্টে বুক ছেঁয়ে যায়
আমাদের শরীরেরে একেকটি অংশ ভেঙে জোড়া লাগে আবার সাঁকোর নীচে ভেসে যায়
এই অন্তহীন ভাঙা গড়ার খেলায় খোলা নর্দমার ভেতর জমতে থাকে ধাতুমল
মৃত্যুর সমূহকালে রাসায়নিক বিপাকে বের হয়ে আসা উৎকট দুর্গন্ধে পিত্তি গলে যায়
আর নির্বিকার আমরা যে যার কাজে মগ্ন হয়ে থাকি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন