সকাল বেলার মুখে তোমার স্থলপদ্মের দীপ্তি
অজচ্ছল শব্দে ভেসে যেতে থাকে
একদিন ভুলে যাবে কোথায় ছিলাম
তোমার গলার শঙ্খদাগ,নাকছাবি,--
আজো মুছে যায়নি বৃষ্টির ঘরপোড়া শব্দে
হিম গিরিখাতে পিচ্ছিলতার পেছন দিকে চোখেমুখে উদ্ভাসিত বালুচর
চোখের তারায় ছিল সর্বনাশ
আলে থেমে থাকা জলে ডানকানা মাছের মুখের প্রতিবিম্বে
এক বৃত্ত বিন্দু জলের ছায়ায় ভেঙে পড়েছিল বাঁধ
জল গড়িয়ে যাবার আগে আরুণিকে ডেকে নাও
অপ্রাকৃত তোমার ভাষার মর্মে কালপিপাসার গান
হাতের রেখায় নগ্ন নির্বাসন
শুয়ে আছ ইমনকল্যাণ পাশে রেখে
তার সুরের ছায়ায় জেগে আছি বিষাদ জড়িয়ে
দরোজার বাইরে বেড়াল,এঁটোকাটা চোখের ভেতর

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন