Powered By Blogger

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

চতুর্দশপদী-৩

গাছের জীবন তার,শেকড়ে-বাকড়ে জন্ম,ফল,
ফুল,পাতা ও বীজের বরাভয়,ঘূণ ও পচন ধরে
আছে সমস্ত শরীরে।ভাপ ওঠে প্রাচীন জঠরে
মাটি,বালি ও পাথর ফেটে জীর্ণ রৌদ্রনভস্তল।

হাড়ের ভেতর নুন,মাথা থেকে পা,অনিশ্চয়তা
ঘূর্ণ্যমান মরুভূমি;অশালীন জীবাণুবিস্তার,
আমার যাবার কথা বেশ্যাপাড়া কিন্তু এ নির্ভার
পায়ে যাত্রাক্ষত,রক্ত,পুঁজে অচল পায়ের পাতা।

আমি খুঁড়িয়ে হাঁটছি।অত্যাধিক ভালোবাসি এই
নিরক্ষর বেশ্যাদের।স্তনময় শরীর,দু'চোখে
বিল্লোল কটাক্ষ--হাসে,গায়,কাছে আসে।শৈলমুখে
একে ওকে প্রশ্ন করি,কোথায় থাকিস তোরা,তুই?

রক্তমাখা চাঁদরের নীচে হেসে ওঠে বাজপাখি
বেশ্যাদের শোভাযাত্রা,অগনন শব দেখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন