Powered By Blogger

সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪

জীবনের ছায়া

ক্ষমার সজীবতায় আর্দ্র হাত থেকে উপছে পড়ছে
আলোহীন অন্ধকার,---অনন্ত প্রসারণের
প্রাচীন পাথর ক্ষয়েযায় স্পর্শের ঝর্ণাধারায়
আমরা নিমগ্ন আমাদের এই এক টুকরো জমিতে
নীল গুল্ম   আর স্বপ্নে দেখা অপুষ্পক উদ্ভিদ;কেঁচোর শরীরের ভরা দাগ

খালপারের জলের পথে কোমরভাঙা সময়
পড়ে আছে নৌকা---শ্যাওলা ও ঘাসে তৈরী--
যা একসময় সবচেয়ে দূরের নদীর তীর ছুঁয়ে দেবে
রোদ চকচকে বৈঠা সীমাহীন বৈচিত্র্যে
সাহস কুঁকড়ে আনে

একা বসে আছি খালপারে,হলুদ দাগের প্রান্তে
জীবনের ছায়া এসে চেষ্টা করে যাচ্ছে তার নিজের জায়গাটুকু
দখলে রাখতে

আজ এখানে যা কিছু খাঁটি---করতল বেয়ে নেমে আসে
জীবনের নির্যাসটুকুর জন্যে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন