মিলিত দ্বৈরথ,প্রেম,মন্দিরের ত্রিশুল ফুঁসছে।
জন্মদিনের উৎসব ভেঙে প্রদীপ বসানো দুঃখে
খরার প্রতীক নিয়ে বলেছিলে,'সমর্পিত সুখে
আমাকে ভাসিয়ে নাও।ভেসে যাও;যা আমার আছে
তাই নিয়ে।'ধ্বংসনদী,পোড়া ভিটে মাটি কেঁপে ওঠে
মাঠের কিনার ঘেঁষে মৌসুমী বাতাসে প্রেতনাচ,
জোনাক পোক্র আলো-------এইসব ভেবে সাতপাঁচ
সমূহ শব্দের কাছে ঋণ বাড়ে।আধভাঙা ঠোঁটে
ধারারক্ত,অন্ধকার।চিতাভস্মে জেগে ওঠে হাড়,
রক্তক্ষরণের এই দিনে,এইসব অন্ধ রাতে
পেছনে জটিল পথ আর শোনো নগ্নতার শ্বাস।
নিয়ত উত্থানে চর,আমাদের স্বেচ্ছা বনবাস
সারাৎসার উড়ে যায়,মিশে যায় জলের প্রপাতে।
বুনো বীজ বুনে প্রতীক্ষায় বসে থাকছি নির্ভার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন