Powered By Blogger

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪

প্রত্যাদান

মাঠের কিনারে কবি ভিজছে,একাকী।পাশে এক সন্ধ্যাকাশ।পরনে পাতার তৈরী
পোষাক,চাঁদের মুখোমুখি বাড়ি।মেঘের ভেতর গাছ,বনজঙ্গল,পদ্মপুকুর।
পয়ারের মাঠ,কবিতার ছন্দোবদ্ধ সারি,---কবির কী চাই আর?
স্বপ্ন দিতে উড়ে আসে ফিঙে,শালিকের ঝাঁক।

তবু কবি বিষাদে বিষন্ন।পঁচিশ বছর আগেকার
সাবেক প্রেমিকা চিঠি লিখেছে---'সমাধি নয়,
স্মৃতি নয়,নিবেদিত কবিতাগুচ্ছ ফেরৎ দাও।
এতদিন যা লিখেছ,কবি।আমার ঠোঁটের থেকে,
আমার জিহ্বার স্পর্শ থেকে,আমার শরীরে,পদপ্রান্তে
যত কবিতা,সমস্ত গান...............

ফেরাতে পারবে, কবি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন