সজল চোখের দৃষ্টি,অশান্ত সংসার ফেলে আমি নেমে আসি খালের শীতল জলে
পূরোনো খালের ধারে অশথগুঁড়ির জট,সমূহ সবুজ স্রোতে প্রবাসী নৌকার সারি
ভূ-গর্ভের কালো হৃৎপিন্ড উপড়ে ফেলে একদিন ভেসে গিয়েছিলাম,সমুদ্রে
সূর্যাস্তের দেশ থেকে নভোমূখ ফেটে খসে পড়েছি শুকনো পাতা ও ধূলোর মতো
খালের জলের ধারে ডুবন্ত পাথর,ঘাট,শ্যাওলায় দেখা যায় রক্তরঙা আভাতাপ,--
লাল জলাধারের ভেতর বালি-লোহাচূর্ণ ঘেঁষা জল ঢুকে পড়ে বুকের পাঁজর ফুঁড়ে
লিপিকার ছিলাম-দেখেছি অন্ধকারে লোকলজ্জাভয়ে কুমারী মা;গর্ভজাত ভ্রুণের সন্তান
দিয়েছিল খালে,বিসর্জন!আজ সেই পাপ দেখো অন্ধকারে জ্বলে ওঠে কাছিমের চোখে
ভ্রূণহত্যার পাপ ও অনুতাপে সমুদ্রের শেষে সারি সারি নারিকেল ঘেরা শান্ত দ্বীপ
কখন অম্লান মিশে গিয়েছিল
সেদিন অনন্ত মধ্যরাতে বৃষ্টি হয়েছিল,খালের ধারের তাল সুপুরির বাসা ভেঙে
মিশেছিল স্রোতে;অন্ধকার একপাশে--জল তাকে অবিরল ডেকে গিয়েছিল
জলজভূবন ডাঙা আর শব্দের প্লাবনে ছুঁয়েছিল মাটি ও আকাশ---সেতু হয়ে
এখন বৃষ্টির শেষে ভাঙানৌকা পড়ে আছে খালের কিনার ঘেঁষে,অবসাদে
চলে গেছে পরকীয়া প্রেম ও ভ্রুণহত্যার পাপ খালের জোয়ারে ভেসে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন