স্তব্ধ বসে আছি আকাশের নীচে
শূণ্যতার কেন্দ্রে গড়ে ওঠা দালান-বারান্দা,সাঁকো
চোখে উপুড়করা প্রদীপ---সান্নিপাতিক আলোর মধ্যে
ঠোঁটের দু'কোণে ভাঙা হাসি নিয়ে বসে আছ
ভেবেছ,ব্রক্ষপুত্রের স্রোতে নিজেকে ভাসিয়ে মায়াজাল ছিঁড়ে যাব
তোমার পায়ের কাছে উন্মুল পরাগ
ফুলের বাগান,জলপাই বনে রাতে ঝড় হয়েছিল
সৃষ্টির ভেতর ধ্বংসবীজ পুঁতে রাশি রাশি
পরাগের কোমলতা ছড়িয়ে দিয়েছি
দুঃখ বুনেছি করোটির বর্তুল গহ্বরে,অন্ধকার জ্বেলে জ্বেলে
ফাঁসজাল গলে বের হয়ে গেছে হাঙর
তার মুখেই সর্বস্ব হারিয়েছি
হিম শৈলচূড়ায় ধুনুচি নাচ
যদি মশাল জ্বালাতে চাও,--- এই নাও বুকের পাঁজর
আমি শরীরে জড়িয়ে নেব রক্তক্ষত,জবাফুল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন