Powered By Blogger

সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪

শিল্প ও শৈল্পিকতা

অনুন্নত রাত
কোনো কোনো এ রকম রাতে
অন্ধকারের ওপর সালংকারা আলো
সোনার তরবারির মতো অজ্ঞাত সময়ে জ্বলে
চোখের সামনে থেকে সরে যায় এনামেলের ভিক্ষার বাটি
পথভাঙা পটভূমি--ঝাপসা চোখের নীচে একাকার হয়ে আছে দিন
ও রাতের স্তব্ধ প্রান্ত-প্রতিবিম্ব সরে গিয়ে সুন্দরের সমন্বয়ে ছড়িয়ে দিয়েছে
কবরখানার পাশে,শ্মশানে,সন্ধ্যাবেলার ম্লান ইশারায় কেঁপে ওঠে
আমাদের ইহলৌকিক,পারলৌকিক এবং ভবিতব্যরেখা,--
যা ভাঙবার নয়;ভেঙে পড়ছে কঠিণ শিলাখন্ড
ছেনী ও হাতুরী শিল্পে নিঁখুত বুননে
জেনেছি শিল্প ও শৈল্পিকতা
ভরা অন্ধকার


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন