নিরবিচ্ছিন্ন পাতার পাশাপাশি আঁধারচক্র,নিয়মি বিন্যাসের আধিপত্য
আমি ভাবি সেই থেমে থাকা,রথচক্র,নৌকা,--
সাবলীল গতি অথচ ধারাবাহিক ছন্দপতনের খেলা
পথ থেকে পাথর সরছে---সেই যে বর্ষায় ভেসে এসেছিল
নিথর সমর্পণের সাজে অপ্সরীরা নক্ষত্রেরও অধিক জ্বলে ওঠে
আকাশে পাতালে সেই সুর
তামসী রঙ শুকনো নদীর
তাকে পারাপার করে খেয়া নৌকার জন্মান্ধ মাঝি
রোদে শুকাচ্ছে মাছধরার জাল---ফাঁস গলে বের হয়ে আসে নিকারীর স্বপ্ন
শিউলিতলার সকালবেলা---রোদ ওঠেনি এখনো
ডালা ভরে এলো,পূজারী কোথায়
এখনো আসে নি ভাঙা আলপথ ধরে
নিরন্তর মৃত্যুর প্রস্তুতি
আমি সেই দিন বুনি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন