Powered By Blogger

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪

বোধশক্তিহীন শরীর

অবিশ্বাসী কবিদের ভীড়ে জীবন ভাসছে,ভেসে যাচ্ছে শিমুল তুলোর মতো,পরিণতিহীন

সামাজিক দুঃখ,কবিতার সারল্য নিয়েছি দুই হাতে তুলে
মুঠো মুঠো ধান,দূর্বা নিয়ে ফিরেছি,জীবন,---তারা সব উন্মত চাতক

মেঘ ফুঁড়ে ফুঁড়ে রক্ত বের করে আনে
মাধবীলতার স্রোতে ভাসছে মৃতশরীর
মাটি ধোয়া কাঠামোটি দূর থেকে চেনা যায়

কে কবে ভাসিয়ে দিয়েছিল এ শরীর,আমিও ভেসেছি কিছুকাল
শ্রাবণের জলোচ্ছ্বাসে পায়ের তলায় ভেঙেছিল অসংখ্য গুঁড়ি-গেগলি
শুনেছি তাদের আর্তনাদ শব্দভাঙা ঢেউয়ের তালে

সেই ঢেউগুলো আমাকে বোঝাতে চায়ঃআমি গাছ নই,আমার শেকড় নেই

কালপুরুষের ছায় থির থির কাঁপছে,দীঘির জলে
সমাগত এ ধ্বংসের দিনে রক্তবৃষ্টি ঝরার আগেই
আমার ছাতার নিচে আশ্রয় নিয়েছ
জাগিয়ে দিয়েছিলাম মোহ,ঘনিষ্ট নিঃশ্বাস স্বরে
আপ্রাণ বাঁচার ইচ্ছে নিয়ে এ শরীর,দু'হাত আঁকড়ে ধরেছিলে
এ হাত কাঠের,এই শরীর ধাতুর তৈরী---বোধশক্তিহীন এ শরীর ছুঁয়ে লাভ নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন